আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিনের স্বরণ সভা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) বীর

2023-11-20T16:26:20+00:00
2023-11-20T16:26:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিনের স্বরণ সভা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৮২)
X

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদের স্বরনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশিদ ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হামজা, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া আক্তার কনা, শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আরজু সরকার, শ্রীপুর পৌসভার কাউন্সিলর মমিনা বেগম বুলবুলি, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল ফকির, উপ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মোড়ল, শ্রীপুর পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিমসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy