হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

2023-11-20T16:29:57+00:00
2023-11-20T16:29:57+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৪:২৯ পিএম   (ভিজিট : ৩১০)
X

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর দিকনির্দেশনায় নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিকভাবে সাফল্য ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার তারেক আল মেহেদী উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ১০টি স্মার্ট মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই আলী হোসেন এবং এসআই মো. ফিরোজ আহমেদসহ অন্যান্য অফিসারগণ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসে বিভিন্ন মডেলের ১০টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেন।

হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আপ্লুত হয়ে বলেন, মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশ মোবাইল ফোন উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা আরো জানান,তাদের মোবাইল ফোন হারিয়ে গেলে নিকতস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের টিমের সাথে যোগাযোগ করে। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ মো: ছাব্বিরুল আলম,সাইবার ইনভেস্টিগেশন সেলে কর্মরত অফিসারগণ উপস্থিত ছিলেন।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy