নীলফামারীতে রেললাইনে মাথা দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী জেলা সদরে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন আকবর হোসেন (৬৩) নামে এক বৃদ্ধ।মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর

2023-11-21T15:37:01+00:00
2023-11-21T15:37:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে রেললাইনে মাথা দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১১৩)
X

নীলফামারী জেলা সদরে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন আকবর হোসেন (৬৩) নামে এক বৃদ্ধ।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার গাছবাড়ি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আকবর হোসেন (৬২) জেলা শহরের মুন্সীপাড়া বাড়াইপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আকবর হোসেন সকালে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আসা দেখে তিনি হঠাৎ লাইনের ওপর মাথা পেতে দেন। এসময় তার শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy