শ্রমিকলীগ নেতা হত্যার জেরে প্রতিপক্ষকে কুপিয়ে ও পিটিয়ে জখম

বালিয়াকান্দি প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্রমিকলীগ নেতা হত্যার জের ধরে গভীর রাতে প্রতিপক্ষের বাড়ীতে প্রবেশ করে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ইলিয়াছ

2023-11-21T15:44:36+00:00
2023-11-21T15:44:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রমিকলীগ নেতা হত্যার জেরে প্রতিপক্ষকে কুপিয়ে ও পিটিয়ে জখম
বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৩:৪৪ পিএম   (ভিজিট : ১১৪)
X

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্রমিকলীগ নেতা হত্যার জের ধরে গভীর রাতে প্রতিপক্ষের বাড়ীতে প্রবেশ করে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ইলিয়াছ মন্ডল (২৭), তার স্ত্রী শাবনাজ (২১) ও তার ভাই অসীম মন্ডল (২২) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। 

তারা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের ইসলাম মন্ডলের ছেলে ও পুত্রবধু। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে। এসময় রাজ্জাক শেখ ও রশিদ লস্কর নামে ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার সময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানিয়েছেন, গড়াই নদীর চরের সরকারী খাস জমিকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর রাতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের মৃত আজের মহাজনের ছেলে ও নারুয়া  ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ও মুদিদোকানী আব্দুল আজিজ মহাজন (৪৫) কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

এরপর থেকেই বিভিন্ন বাড়ীতে ও ক্ষেতের ফসল রাতের অন্ধকারে লুটপাট করছে একটি চক্র। পুলিশী ব্যাপক তৎপরতা ও পাহাড়া থাকা সত্বেও  এরা বেপরোয়া ভাবে লুটপাট চালিয়ে আসছে। এ ঘটনায় কয়েকটি মামলা দায়ের হয়েছে। 

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইলিয়াছ মন্ডল বলেন, সোমবার রাত দেড় টার দিকে ২৫-৩০ জনের একটি গ্রুপ দরজা ভেঙ্গে ঘরে ঢোকে। তারা আমাকে ও ভাই অসীম মন্ডলকে কুপিয়ে জখম করাসহ স্ত্রী শাবনাজকে বেধড়ক পিটিয়ে আহত করে। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন ও টহলে থাকা পুলিশ উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এখানেই চিকিৎসাধীন আছি। 

পুলিশ তাৎক্ষনিকভাবে রাজ্জাক শেখ ও রশিদ লস্করকে আটক করে।

বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডা. বিদ্যুৎ কুমার বলেন, রাত ৩ টার দিকে তাদেরকে পুলিশ হাসপাতালে আনেন। প্রাথমিক চিকিৎসা প্রদান করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এসআই নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। তবে ২ জনকে আটক করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy