বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আশ্রাফবাদ

2023-11-21T21:12:08+00:00
2023-11-21T21:12:08+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৯:১২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার আশ্রাফবাদ গ্রামের শিরন মিয়ার ছেলে জসিম মিয়া (২২)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর  উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে জসিম মিয়া, একই গ্রামের রওশন মিয়ার ছেলে ইমন মিয়াসহ কয়েকজন ক্রিকেট খেলছিলেন। এ সময় জসিম ও ইমনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইমন তার হাতে থাকা ব্যাট দিয়ে জসিমকে এলোপাতাড়ি পেটান। এতে জসিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত জসিমের দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। কয়েকদিন পর তার বিদেশে যাওয়ার কথা ছিল।

জসিমের বড় ভাই মোহাম্মদ আলী জানান, ক্রিকেট খেলার সময় হঠাৎ করে ইমন আমার ভাইকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটাতে থাকে। সে গুরুতর আহত হলে হাসপাতালে আনার পর ডাক্তার জানান, আমার ভাই মারা গেছে। আমি এর বিচার চাই।

জসিমের ভাতিজা রিপন মিয়া বলেন, আমরা ক্রিকেট খেলার সময় কোনো কারণ ছাড়াই ইমন ব্যাট দিয়ে আমার চাচাকে পেটায়। চাচাকে আমরা হাসপাতালে নিলে তিনি মারা যান। 

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহমত উল্লাহ পাভেল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। 

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy