গাজীপুরে পোশাক কারখানার সুতাবাহী দুই কাভার্ড ভ্যানে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সদরের সালনা

2023-11-23T12:30:58+00:00
2023-11-23T12:30:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে পোশাক কারখানার সুতাবাহী দুই কাভার্ড ভ্যানে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১২:৩০ পিএম   (ভিজিট : ১১০)
X

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সদরের সালনা ওভারব্রিজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কাভার্ড ভ্যান দুটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর থানার সালনা ওভারব্রিজ এলাকায় পৌঁছলে ১০-১২ জন দুষ্কৃতকারী মোটরসাইকেল ও প্রাইভেট কারে এসে কাভার্ড ভ্যান দুটির গতিরোধ করে।

পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। কার্ভাড ভ্যান দুটিতে পোশাক কারখানার সুতা ছিল। তাৎক্ষণিক কারখানার নাম জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা সুতা পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, ঘটনাটি ভোরে ঘটেছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy