ধামরাইয়ে নাশকতার মামলায় বিএনপির ১৪জন গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির ১৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার আমতা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।বুধবার

2023-11-23T13:32:56+00:00
2023-11-23T13:32:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে নাশকতার মামলায় বিএনপির ১৪জন গ্রেফতার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১:৩২ পিএম   (ভিজিট : ১৯৬)
X

ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির ১৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার আমতা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের আর বি সি ইটের ভাটা ও বিডি ফুড কারখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি দৈনিক বাংলাদেশ বুলেটিনকে নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।

আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকার মৃদুল হোসেন, ধামরাই উপজেলার চৌহাট এলাকার বাবুল হোসেন, সাব্বির হোসেন মোল্লা (আকাশ), শান্ত ইসলাম, মোঃ রাজীব হোসেন, ফয়সাল আহমেদ, মোঃ শান্ত, মোঃ আকাশ, আনোয়ার হোসেন, রবিউল আওয়াল রিয়াদ, রিফাত হোসেন, পারভেজ হোসেন, শহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম।

ধামরাই থানার কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক বলেন, বুধবার বিকেলে আমতা ইউনিয়নের আর বি সি ইটের ভাটা ও বিডি ফুড কারখানার পাশে কিছু লোক জড়ো হন। তাঁরা সেখানে নাশকতার জন্য জড়ো হয়েছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়।

ধামরাই থানার ওসি হারুন অর রশিদ জানান, ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বের নাশকতার মামলায় অজ্ঞাত আসামী হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy