খুলনায় ঘটছে কৃষি বিপ্লব: উৎপাদনে সাফল্য

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

কৃষি অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। খাদ্য মানুষের পুষ্টি প্রদানের অন্যতম উপকরণ। সরকার কৃষকদের কাছে কৃষি উপকরণ সহজপ্রাপ্যতা নিশ্চিতকল্পে

2023-11-23T13:54:33+00:00
2023-11-23T13:54:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় ঘটছে কৃষি বিপ্লব: উৎপাদনে সাফল্য
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১:৫৪ পিএম   (ভিজিট : ২০৬)
X

কৃষি অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। খাদ্য মানুষের পুষ্টি প্রদানের অন্যতম উপকরণ। সরকার কৃষকদের কাছে কৃষি উপকরণ সহজপ্রাপ্যতা নিশ্চিতকল্পে কাজ করছে। 

ফলে এর সুফল পাচ্ছেন কৃষক। মানুষের খাদ্য চাহিদা পূরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং কৃষি উপকরণ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে সরকার নানামুখি কাজ করছে। সূত্র জানিয়েছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চল। এই ৪ জেলায় ৩বছরে ১৭লাখ ৪৫হাজার ৬৯১হেক্টর জমি আবাদ করা হয়েছে। এ থেকে ৫৯ লাখ ৮ হাজার ৭মেট্রিকটন চাল উৎপাদন হয়েছে। এর মধ্যে ২০২০-২১ অর্থ বছরে আবাদ ৫লাখ ৭৬হাজার২৫হেক্টর। উৎপাদন হয়েছে ১৯লাখ ৩৭হাজার ৭৮৪ মেট্রিকটন  চাল। ২০২১-২২অর্থ বছরে আবাদ করা হয়েছে ৫লাখ ৮৪হাজার ২৫হেক্টর। চাল উৎপাদন হয়েছে ১৯লাখ ৪৭হাজার ৩৮৪ মেট্রিকটন এবং ২০২২-২৩ অর্থ বছরে আবাদ করা হয়েছে ৫লাখ ৮৫হাজার ৬৪১ হেক্টর জমি। উৎপাদন হয়েছে ২০লাখ ২২হাজার ৮৩৯মেট্রিকটন চাল। ২০২৩-২৪ অর্থ বছরের ধান এখনো মাঠে দন্ডায়মান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি বছর আবাদ ও উৎপাদন বাড়ছে। এই অঞ্চলে আউশ, রোপা আমন, বোনা আমন ও বেরো আবাদ করা হচ্ছে। সরকার কৃষকদের প্রণোদনা দেয়ায় আগ্রহী হয়ে বেশী করে জমি আবাদ করে থাকে। ফলে উৎপাদন বেড়েছে।

২০২২-২৩ অর্থ বছরে গম, ভুট্টা, আলু, মিষ্টি আলু, পাট, নানা প্রকার সবজি, সরিষা, চীনা বাদাম, তিসি, তিল, সূর্যমুখি, মসুর, খেসারী, মটর, শীত কালিন মুগ ও গ্রীষ্মকালীন মুগ, মাসকলাই, অড়হড়, বুট, পেঁয়াজ, রসুন, ধনিয়া, শতিকালিন মরিচ, গ্রীষ্মকালিন মরিচ, আদা, হলুদ, কালোজিরা, মৌরী, আখ, বাঙ্গি, মৌসুমের তরমুজ ও অফসিজনের তরমুজ করা হয়েছে। 

কৃষক সরকারি প্রণাদনা পেয়ে উৎসাহি হয়ে আবাদের দিকে ঝুকছেন। এমনকি পতিত জমিতে আবাদ করা হয়েছে। ফলে এই অঞ্চলে ঘটছে কৃষি বিপ্লব। কৃষি বান্ধব সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে। কৃষির উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেন, কৃষক যাতে সহজে উৎপাদন বাড়তে পারে তার জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে। মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকার নানামুখি ব্যবস্থা নিচ্ছে। তিন বছরের মধ্যে আমদানী নির্ভরতা কমাতে হবে। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ফসল উৎপাদনে আগ্রহী হন এবং উৎসাহ পান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পতিত জমিতে আবাদ করা হচ্ছে। কৃষক আগ্রহী হয়ে আবাদের দিকে ঝুকছেন। তিনি কৃষকদের বেশী করে জমি আবাদ করারা আহবান জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy