পিরোজপুরের সাবেক এমপি পুত্র মদসহ গ্রেপ্তার

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ-সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আউয়ালের ছেলে আব্দুর রহিম ঐতিহ্যকে (২৯) বিদেশি

2023-11-23T14:47:33+00:00
2023-11-23T14:47:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিরোজপুরের সাবেক এমপি পুত্র মদসহ গ্রেপ্তার
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ২:৪৭ পিএম   (ভিজিট : ১৮৭)
X

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ-সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আউয়ালের ছেলে আব্দুর রহিম ঐতিহ্যকে (২৯) বিদেশি মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ  আরও তিনজনকে  গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে বুধবার ঢাকার ধানমন্ডি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- রাজধানীর মোহাম্মদপুর এলাকার শহিদুল ইসলাম খানের ছেলে রিহাম খান, একই এলাকার তোতা মিয়ার ছেলে রাকিব উজ্জামান সজিব ও মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকার শেখ মোজাম্মেল হকের ছেলে আব্দুল্লাহ জীবন।

গত বুধবার তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালতে হাজির করা হ‌লে আসামী‌দের আইনজীবী জা‌মিন চে‌য়ে আ‌বেদন ক‌রেন। অপর‌দি‌কে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম। আদালত তাদের জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগারে পাঠিয়ে দেন।

মামলা সূ‌ত্রে জানাযায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন কনকর্ড মমতাজ করিম হ্যারিটেজের লেভেল-২ কফি এভিনিউ রেস্টুরেন্টের ৩য় তলায় আসামিরা মাদক সেবন করে। তারপর রেস্টুরেন্টের নিচের রাস্তার ফুটপাতের ওপর মাতলামি করে জনসাধারণের বিরক্তি ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পুলিশ অভিযান চালিয়ে রেস্টুরেন্ট থেকে রাকিব ও জীবনকে এবং রেস্টুরেন্টের নিচের ফুটপাত থেকে ঐতিহ্য ও রিহামকে আটক করে। এ সময় তাদের প্রাইভেটকার থেকে দুই বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার এসআই জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy