উখিয়ায় পাহাড় কাটার দায়ে দু'জনকে জরিমানা

সালাহউদ্দীন, উখিয়া

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের মাটি ও বালু খেকোদের ধরতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন ও বন বিভাগ।বুধবার (২২ নভেম্বর) বিকালে

2023-11-23T16:02:18+00:00
2023-11-23T17:07:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উখিয়ায় পাহাড় কাটার দায়ে দু'জনকে জরিমানা
সালাহউদ্দীন, উখিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:০২ পিএম  আপডেট: ২৩.১১.২০২৩ ৫:০৭ পিএম  (ভিজিট : ১৭৩)
X

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের মাটি ও বালু খেকোদের ধরতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

বুধবার (২২ নভেম্বর) বিকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আটক হওয়া দু'জন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেন ঘটনা স্থল থেকে জব্দ করা হয়েছে প্রায় ৩'শ গজ পাইপ, কোদাল, বেলচা ও নষ্ট করা হয়েছে পাহাড়ের মাঠি প্রবেশ করানো কাজে ব্যবহৃত সাবমার্সিবল পানির পাম্প। অনুসন্ধানে জানা যায়  দীর্ঘ দিন যাবত উখিয়া সদর ঘিলাতলি এলাকার ডাম্পার মালিক আলমগীরের নেতৃত্বে পাহাড় কর্তন করে পাহাড়ি মাটি ও বালু আহরণ করে যাচ্ছিলেন। তিনি বন বিভাগের পাহাড় কেটে রমরমা মাটির ব্যবসা করছে। তাকে আইনের আওতায় আনতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এবিষয়ে গণমাধ্যম কর্মীদের কে উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলম জানান, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সরকারি জমি দখলদার ও পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। পাহাড় কর্তন করলে কেউ ছাড় পাবে না। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। বন রক্ষায় যা যা করণীয়, সে সব কাজ চালিয়ে যাওয়া হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় খেকোদের ধরতে প্রশাসনের ভূমিকা থাকবে সব সময় অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া  হবে না। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy