সিংড়ায় হত্যা মামলার আসামী আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

গত ২২ অক্টোবর প গড় জেলার তেতুলিয়া থানার নুর ইসলাম (৫১) নামের এক ট্রাক হেলপারকে হত্যা করে নাটোরের

2023-11-23T16:28:41+00:00
2023-11-23T16:32:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিংড়ায় হত্যা মামলার আসামী আটক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:২৮ পিএম  আপডেট: ২৩.১১.২০২৩ ৪:৩২ পিএম  (ভিজিট : ১২৩)
X

গত ২২ অক্টোবর প গড় জেলার তেতুলিয়া থানার নুর ইসলাম (৫১) নামের এক ট্রাক হেলপারকে হত্যা করে নাটোরের সিংড়ার জামতলী এলাকায় ফেলে রেখে যাওয়ার সেই চা ল্যকর হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে র‌্যাব-৫,সিপিসি-২,নাটোর ক্যাম্প ও র‌্যাব-১৩ দিনাজপুর ও নীলফামারী ক্যাম্প এর যৌথ অভিযানে আসামী দুলাল (৩৬) কে দিনাজপুরের বিরল উপজেলা থেকে আটক করা হয়। আটককৃত দুলাল একজন ট্রাক ড্রাইভার সে প গড়ের বোদা উপজেলার কিসমত হরিপুর গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।

 পরে আটককৃত আসামীকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। উল্লেখ্য গত ২২ অক্টোবর সকাল ৭ টায় নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকা থেকে নিহত নুর ইসলামের লাশ উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy