২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

আগামী ২৫ নভেম্বর (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। এদিন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের তেত্রিশ বছর পূর্তি হচ্ছে। দিবসটি যথাযথভাবে পালনের

2023-11-23T17:58:18+00:00
2023-11-23T17:58:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৫:৫৮ পিএম   (ভিজিট : ২৩১)
X

আগামী ২৫ নভেম্বর (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। এদিন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের তেত্রিশ বছর পূর্তি হচ্ছে। দিবসটি যথাযথভাবে পালনের জন্য এবছর বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০.১৫ মিনিটে কালজয়ী মুজিব ও শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরে মুক্তমঞ্চে বিভাগ/ডিসিপ্লিনসমূহের গত বছরের অর্জন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপনার ডিসপ্লে বোর্ড স্থাপন, সন্ধ্যা ৬টায় গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা। এছাড়া ক্যাম্পাসের মেইন গেট, রাস্তা, শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি ভবন, একাডেমিক ভবন ও হলসমূহ আলোকসজ্জা করা।

উক্ত কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy