উখিয়ায় শিকারির হাত থেকে রক্ষা পেল ২৫ সাদা বক

সালাহউদ্দীন, উখিয়া

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় শিকারির হাত থেকে রক্ষা পেয়েছে প্রায় ২৫ টি সাদা বক। জালের ফাঁদ পেতে ধরা এসব বক

2023-11-23T18:37:32+00:00
2023-11-23T18:37:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
উখিয়ায় শিকারির হাত থেকে রক্ষা পেল ২৫ সাদা বক
সালাহউদ্দীন, উখিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২৭৮)
X

কক্সবাজারের উখিয়ায় শিকারির হাত থেকে রক্ষা পেয়েছে প্রায় ২৫ টি সাদা বক। জালের ফাঁদ পেতে ধরা এসব বক উদ্ধার করেছেন গ্রাম পুলিশের সহযোগীতায় বন বিভাগের কর্মীরা।

বৃহস্পতিবার সকালে গ্রাম পুলিশ  মোহাম্মদ হোসাইন রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নিয়মিত এলাকা পরিদর্শনের সময় মাছকারিয়া বিলে বক শিকারের দৃশ্য দেখতে পেয়ে বনবিভাগকে খবর দিলে বনবিভাগ অভিযান পরিচালনা করে বকগুলো উদ্ধার করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বক শিকারে জড়িতরা । 

পরে উদ্ধারকৃত বকগুলো আকাশে অবমুক্ত করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব এসময় বন বিভাগ কর্মকর্তা ও গ্রাম পুলিশ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 









এসময় উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম গণমাধ্যম কর্মীদের জানান, শিকারিদের জালের ফাঁদে আটকা পড়া প্রায় ২৫টি সাদা বক উদ্ধার করা হয়েছে। শিকার করা বকগুলো ফেলে পালিয়েছেন শিকারিরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অপরাধী চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। চলতি শীত মৌসুমে বিভিন্ন এলাকা থেকে অতিথি পাখি দল বেঁধে এ বিলে আসবে। এসব পাখির নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করার পাশাপাশি, এরা যেন নিধনের শিকার না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিকারিদের চিহ্নিত করণসহ কোথাও পাখি নিধন করে বেচাকেনা করার খবর থাকলে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফোন করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy