শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে উদ্ধারকৃত অজগর লাউয়াছড়ায় অবমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।শ্রীমঙ্গলে অবস্হিত

2023-11-23T20:18:01+00:00
2023-11-23T20:18:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে উদ্ধারকৃত অজগর লাউয়াছড়ায় অবমুক্ত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৮:১৮ পিএম   (ভিজিট : ২৩৯)
X

শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উত্তর ভাড়াউড়া গ্রামে  ধান ক্ষেতে ধান কাটার সময় একটি অজগর সাপ দেখতে পান স্হানীয় কৃষকরা। অজগর দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। 

পরে  বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে  খবর দিলে ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব আজ বৃহস্পতিবার দুপুরে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন এবং বিকেলে  বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করেন।

বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, আজ রাত ৮ টার দিকে সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy