ধলেশ্বরী সেতুর টোল প্লাজায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা–ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ধলেশ্বরী সেতু টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি

2023-11-24T13:24:11+00:00
2023-11-24T13:24:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধলেশ্বরী সেতুর টোল প্লাজায় বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১:২৪ পিএম   (ভিজিট : ২৮১)
X

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা–ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ধলেশ্বরী সেতু টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা ১৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৬ মিনিটে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy