পদ্মায় নিখোঁজের ৫দিন পর মিললো শ্রমিকের লাশ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে বাধের কাজে আসা শ্রমিক রবিউল (১৮) নামের লাশ উদ্ধার করেছে হরিরামপুর থানা পুলিশ। গত

2023-11-24T14:05:39+00:00
2023-11-24T14:05:39+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পদ্মায় নিখোঁজের ৫দিন পর মিললো শ্রমিকের লাশ
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ২:০৫ পিএম   (ভিজিট : ২০১)
X

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে বাধের কাজে আসা শ্রমিক রবিউল (১৮) নামের লাশ উদ্ধার করেছে হরিরামপুর থানা পুলিশ। গত ৫ দিন আগে (রবিবার) পদ্মানদীতে নিখোজ হওয়া রবিউল বাধের কাজ করে ট্রলারে করে ফিরে আসার সময় সন্ধায় পদ্মানদীতে পড়ে যায় বলে জানা যায়।

আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটায়, উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া সংলগ্ন পদ্মানদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে হরিরামপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে জানান হরিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য।

হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, গত রোববার সন্ধ্যায় উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পরে নিখোঁজ হন শ্রমিক রবিউল (১৮)। সে শরিয়তপুর বাবুরচর এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে সিরাজগঞ্জ ফেরার পথে পদ্মা নদীতে পরে নিখোঁজ হয় । আজ সকালে বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া সংলগ্ন পদ্মাপাড়ে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান ওসি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy