বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোলে ৩৫৫ বোতল মাদকদ্রব্য ভারতীয় ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পোর্ট

2023-11-24T15:12:14+00:00
2023-11-24T15:12:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৩:১২ পিএম   (ভিজিট : ১৫০)
X

যশোরের বেনাপোলে ৩৫৫ বোতল মাদকদ্রব্য  ভারতীয় ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম  নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে বারোপোতা গ্রামের একটি আম বাগান থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

 আটক জাহিদুল বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে।

পুলিশ জানায়, বেনাপোল বারোপোতা গ্রামের জামাল উদ্দিনের আম বাগানে অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। এসময় সেখান থেকে ২জন আসামী কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদের আটকের জন্য অভিযান চলছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটককৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy