পি‌রোজপু‌রে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা থে‌কে গ্রা‌মের বা‌ড়ি‌তে এ‌সে গোসল কর‌তে গি‌য়ে ফয়সাল হো‌সেন (৮) না‌মের এক মাদ্রাসা ছা‌ত্রের মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার

2023-11-24T17:00:12+00:00
2023-11-24T17:00:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ২১১)
X

ঢাকা থে‌কে গ্রা‌মের বা‌ড়ি‌তে এ‌সে গোসল কর‌তে গি‌য়ে ফয়সাল হো‌সেন (৮) না‌মের এক মাদ্রাসা ছা‌ত্রের মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার দুপুর একটার দিকে ভাণ্ডারিয়া পৌর শহরের ভুব‌নেশ্বর খালে গোসল কর‌তে গে‌লে পা‌নি‌তে ডু‌বে তার মর্মান্তিক মৃত‌্যু হয়। 

নিহত ফয়সাল ভান্ডারিয়া পৌর শহরের ব্যাবসায়ী ইলিয়াস হোসেনের ছেলে। সে ঢাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া কর‌তো।

ফয়সালের চাচা মিজান হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে ফয়সাল বাড়ি‌তে আসে। দুপুর ১ টার দিকে বাড়ির সামনের খালে গোসল করতে গে‌লে অসাবধানতা বসত পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্ট করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়। প‌রে ফায়ারসা‌র্ভিসের লোকজন ফয়সালকে উদ্ধার করে দ্রুত ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়ায় স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামাল হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy