সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ২ ভারতীয় নাগরিক নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ নভেম্বর)

2023-11-25T12:18:51+00:00
2023-11-25T12:18:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ২ ভারতীয় নাগরিক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১২:১৮ পিএম   (ভিজিট : ১৫৪)
X

সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক সজীব আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় চালককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহত দুই ভারতীয় নাগরিক মোংলায় রেলপথ মন্ত্রণালয়ের অধীনে চাকরি করতেন। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy