মিরসরাইয়ে বেপরোয়া লরি কেড়ে নিলো ৩ শ্রমিকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম

2023-11-25T12:23:20+00:00
2023-11-25T12:25:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিরসরাইয়ে বেপরোয়া লরি কেড়ে নিলো ৩ শ্রমিকের প্রাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১২:২৩ পিএম  আপডেট: ২৫.১১.২০২৩ ১২:২৫ পিএম  (ভিজিট : ১৩৩)
X

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া ( ৩৫)। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের কাজের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যার। দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জাগো নিউজকে বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়্যারলেস এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামীর লরির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ থানায় রাখা হয়েছে। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy