চাটখিলে দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বর্ষপূর্তি উদযাপন

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালী চাটখিলে আজ শনিবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক বাংলাদেশ বুলেটিন এর ৬ষ্ঠ

2023-11-25T15:55:58+00:00
2023-11-25T15:55:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বর্ষপূর্তি উদযাপন
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৩০২)
X

নোয়াখালী চাটখিলে আজ শনিবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক বাংলাদেশ বুলেটিন এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়। এতে র্ভাচুয়াল ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম।

চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক ছিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় ও চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভ‚লুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভ‚ইয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আমান উল্যা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মেহেদী হাসান রুবেল, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, চাটখিল উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা আক্তার মেরী, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি দিদার উল আলম, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব,  উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল সাংবাদিক ফোরামের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, চাটখিল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মামুন হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক স্বপন পাটোয়ারী, দৈনিক কালবেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি ইসমাইল হোসেন সজিব, দৈনিক বাংলার জাগরণের প্রতিনিধি মহি উদ্দিন বাবু, দৈনিক গণকন্ঠের প্রতিনিধি মনির হোসেন সোহেল প্রমুখ।

দৈনিক বাংলাদেশ বুলেটিন এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তারা সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে এমন আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের আবারো মিলনমেলা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy