নিখোঁজের ২দিন পর নদীতে ভেসে উঠলো জেলের লাশ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের মাদারগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২দিন পর যমুনার শাখা নদীতে ভেসে উঠলো জলিল শেখ (৫০) নামে

2023-11-25T16:04:38+00:00
2023-11-25T16:04:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিখোঁজের ২দিন পর নদীতে ভেসে উঠলো জেলের লাশ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৪:০৪ পিএম   (ভিজিট : ১২০)
X

জামালপুরের মাদারগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২দিন পর যমুনার শাখা নদীতে ভেসে উঠলো জলিল শেখ (৫০) নামে এক মৎস্য শিকারির লাশ। 

শনিবার (২৫ নভেম্বর) সকালে বালিজুড়ী  ইউনিয়নের সুখনগরী গ্রামের যমুনার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন পরিবারের সদস্যরা। মৃত জলিল শেখ তারতা পাড়া এলাকার অছ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকালে যমুনার শাখা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জলিল শেখ। এরপর পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অনেক খোজাখুঁজি করেও তাকে পাননি। শনিবার সকালে নদীতে জলিলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন এবং জানাযা শেষে দাফন সম্পন্ন করে পরিবারের সদস্যরা।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জানতে পারে পরিবারের লোকজন মরদেহটি দাফন করে ফেলেছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy