শিবালয়ে বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নানা আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শিবালয়ে গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ

2023-11-26T16:25:47+00:00
2023-11-26T18:32:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবালয়ে বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৪:২৫ পিএম  আপডেট: ২৬.১১.২০২৩ ৬:৩২ পিএম  (ভিজিট : ২৬৬)
X

নানা আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শিবালয়ে গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় শিবালয় উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি ও শিবালয় উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুমন হোসেন।

উপজেলা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিবালয় থানা ওসি মো: শাহনুর এ আলম।
শিবালয় উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের প্রতিনিধি মারুফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি শিবালয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রথীন সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি শাহজাহান বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ চৌধুরী, দেবাশীষ ঘোষ জয়, উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, ইউএনও জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, ইউপি চেয়ারম্যান হাজী মো: আলাল উদ্দিন আলাল, মো: আব্বাস আলী, মো: মোশারফ হোসেন, মো: শাহজাহান, জহির উদ্দিন মানিক, মো: আনিসুর রহমান, মুন্তাকিম রহমান খান অনিক, প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন খান, মোহাম্মদ মোজাম্মেল হক, মো: আবুল হোসেন প্রমুখ । 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy