টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকার মাঝি হলেন মোজহারুল ইসলাম
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৫:১১ পিএম (ভিজিট : ৪৩৩)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার
রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ থেকে মোজহারুল ইসলাম তালুকদারের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে এ আসন থেকে আবেদন করেন ৪ জন। এর মধ্যে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের নাম চূড়ান্ত করা হয়।