হবিগঞ্জে প্লাস্টিকের পণ্যবাহী ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

হবিগঞ্জ সদর উপজেলায় প্লাস্টিকের পণ্যবাহী একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার উপজেলার ভাঙ্গার

2023-11-27T12:19:23+00:00
2023-11-27T12:19:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জে প্লাস্টিকের পণ্যবাহী ট্রাকে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১২:১৯ পিএম   (ভিজিট : ১৭৬)
X

হবিগঞ্জ সদর উপজেলায় প্লাস্টিকের পণ্যবাহী একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার উপজেলার ভাঙ্গার পুল এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, প্লাস্টিকের পণ্যবাহী ট্রাকটি ওলিপুর শিল্প এলাকা থেকে জেলা সদরে আসছিল। ভাঙ্গার পুল এলাকায় পৌঁছালে বিএনপির ডাকা অবরোধের সমর্থনকারীরা চলন্ত ট্রাকটিতে আগুন দেয়।

আগুনে ট্রাক ও এতে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়।

ওসি আরও জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy