দিনাজপুরের ৬টি আসনেই নৌকার মাঝি পুরনোরাই

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ছয়টি আসনেই আওয়ামী লীগের নতুন মুখ আসেনি। সব কটি আসনেই পুরনোরাই নৌকা মার্কার

2023-11-27T13:33:06+00:00
2023-11-27T13:33:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরের ৬টি আসনেই নৌকার মাঝি পুরনোরাই
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১:৩৩ পিএম   (ভিজিট : ২২৬)
X

জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ছয়টি আসনেই আওয়ামী লীগের নতুন মুখ আসেনি। সব কটি আসনেই পুরনোরাই নৌকা মার্কার দলীয় মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নামগুলো ঘোষণা করেন।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন ৪৪ জন। এরপর জেলায় শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কে বাদ পড়ছেন আর কে হচ্ছেন নৌকার মাঝি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেন। এতে দিনাজপুরের ৬টি আসনে বর্তমান সংসদ সদস্যরাই বহাল রয়েছেন বাদ পড়েননি কেউ। দিনাজপুরের সব ক’টি আসনেই পুনরায় মনোনয়ন পেয়েছেন তারা।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ (সদর) আসনে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রহিম, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে শিবলী সাদিক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

এরমধ্যে বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার টানা আটবারের মত নৌকার মাঝি হলেন। আর মনোরঞ্জন শীল গোপাল চারবার নৌকার মাঝি হলেন। এছাড়া তিনি একবার উপ-নির্বাচনে প্রয়াত সফিউল আলম প্রধানের জাগপা করাকালীন সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। খালিদ মাহমুদ চৌধুরী, ইকবালুর রহিম ও আবুল হাসান মাহমুদ আলী চারবার মনোনয়ন পেলেন এবং শিবলি সাদিক এ নিয়ে ৩ বারের মতো দলীয় মনোনয়ন পেলেন। 










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy