চাটখিলে শিশুর লাশ উদ্ধার

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা থেকে এক শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) রাত ১০ ঘটিকার

2023-11-27T13:35:07+00:00
2023-11-27T13:35:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে শিশুর লাশ উদ্ধার
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১:৩৫ পিএম   (ভিজিট : ২১৮)
X

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা থেকে এক শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) রাত ১০ ঘটিকার সময় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জষোড়া গ্রামের বড় মোল্লা বাড়ীর পুকুরের পাড় থেকে এই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম ফিহা আক্তার (০৭)। সে একই গ্রামের বড় সালেহ আহমদ পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিহা আক্তারের রক্তাক্ত মৃতদেহ স্থানীয়রা দেখতে পেয়ে চাটখিল থানায় খবর দিলে চাটখিল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। শিশুটির মাথায় জখম ছাড়াও ডান চোখের ডান পাশে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা হয়েছে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক মৃতদেহটি উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, 'মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই ঘটনাশ আইনগত কর্যক্রমও ইতোমধ্যে শুরু করা হয়েছে।'





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy