নবীনগরে মনোনয়নপত্র কিনলেন ৮ জন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়জুর রহমান বাদল। তবে বর্তমান

2023-11-27T15:47:25+00:00
2023-11-27T15:47:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে মনোনয়নপত্র কিনলেন ৮ জন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৩:৪৭ পিএম   (ভিজিট : ২৯০)
X

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়জুর রহমান বাদল।

তবে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলও নির্বাচনের ঘোষণা দিয়ে আওয়ামীলীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এ আসন থেকে সোমবার (২৭ নভেম্বর) সহকারী রিটার্নিং অফিসার, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন আওয়ামীলীগ ও বিভিন্ন দলের মনোনীত প্রার্থীসহ ৮জন। 

তারা হলেন, মোহাম্মদ এবাদুল করিম বুলবুল (আওয়ামীলীগ), মোঃ জামাল সরকার (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোঃ মোবারক হোসেন দুলু (জাতীয় পার্টি), একেএম মমিনুল হক সাঈদ (স্বতন্ত্র), মোস্তাক (স্বতন্ত্র), মোহাম্মদ আক্তার হোসেন সাঈদ জাসদ (মশাল), মেহেদী হাসান (ইসলামী ঐক্যজোট) ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদল। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম মনোনয়নপত্র বিক্রি বিষয়টি নিশ্চিত করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy