নড়াইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবা থেকে আরাফ নামে দুই মাসের এক শিশুর মরদেহ

2023-11-27T16:07:01+00:00
2023-11-27T16:07:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৪:০৭ পিএম   (ভিজিট : ২৫০)
X

নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবা থেকে আরাফ নামে দুই মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই শিশুর বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু আরাফ সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের ছেলে দুই মাসের শিশু আরাফ নিখোঁজ হয়। পরে ৯৯৯ এ ফোন পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয়রা গভীর রাত পর্যন্তু খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাঁসতে দেখে স্থানীয়রা। পরে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল কবীর বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy