ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডের একটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে

2023-11-27T16:37:30+00:00
2023-11-27T16:44:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৪:৩৭ পিএম  আপডেট: ২৭.১১.২০২৩ ৪:৪৪ পিএম  (ভিজিট : ২২১)
X

পিরোজপুরের ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডের একটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালি বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘরের মালিক নান্টু মালি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যেমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরের লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। 

খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পাশের দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy