কেন্দুয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ নভেম্বর ) কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে

2023-11-28T13:43:50+00:00
2023-12-01T08:31:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১:৪৩ পিএম  আপডেট: ০১.১২.২০২৩ ৮:৩১ এএম  (ভিজিট : ২১৪)
X

নেত্রকোনার কেন্দুয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ নভেম্বর  ) কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। 

সভার শুরুতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল স্বাগত বক্তব্যে বিগত ১৬ ডিসেম্বরের কর্মসূচি তুলে ধরেন এবং  সকলের কাছে বিনীত অনুরোধ রেখে বলনে, বিগত দিনের মতো আগামীর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আপনারা আপনাদের  সহযোগিতা হাত প্রসারিত করবেন। 

প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক প্রমূখ। 

এসময় কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.এনামুল কবীর খান, মো.সারোয়ার জাহান কাওসার, মো.শহিদুল ইসলাম আকন্দ কল্যাণ, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাংবাদিক ও নাট্যকার রাখাল বিশ্বাসসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুধীজন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy