ঘিওরে ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের ঘিওরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার সকাল ৮ টার দিকে বরংগাইল-টাঙ্গাইল

2023-11-28T14:11:47+00:00
2023-11-28T14:11:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘিওরে ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ২:১১ পিএম   (ভিজিট : ১৭১)
X

মানিকগঞ্জের ঘিওরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার সকাল ৮ টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলাধীন তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

জানা যায়, নিহত মোটরসাইকেল চালক দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র আসিবুল (২২) । স্থানীয়রা ট্রলির চালক ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, ঘটনাস্থল হতে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে ঘিওর থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে।  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন । 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy