ধামরাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে একটি আঞ্চলিক সড়কের পাশে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৮ নভেম্বর মঙ্গলবার

2023-11-28T16:07:58+00:00
2023-11-28T16:11:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৪:০৭ পিএম  আপডেট: ২৮.১১.২০২৩ ৪:১১ পিএম  (ভিজিট : ৩২০)
X

ঢাকার ধামরাইয়ে একটি আঞ্চলিক সড়কের পাশে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে ধামরাই থানার উপ পুলিশ-পরিদর্শক (এস আই) পাবেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাইশাকান্দা ইউনিয়নের আঞ্চলিক সড়কের পাশে কৃষ্টখালী এলাকায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে আজ দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করা হয়।'

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে অন্য কোথাও হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy