পূর্বধলায় সিএনজি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন যাত্রীর মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে ও অপরজন উপজেলা

2023-11-28T16:58:51+00:00
2023-11-28T17:10:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় সিএনজি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৪:৫৮ পিএম  আপডেট: ২৮.১১.২০২৩ ৫:১০ পিএম  (ভিজিট : ৩১৫)
X

নেত্রকোনার পূর্বধলায় সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন যাত্রীর মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে ও অপরজন উপজেলা হাসপাতালে মৃত্যু হয়। এখন পর্যন্ত তাদের জানা যায়নি। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া বামনখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, শরাফত আলী, পারভেজ আলী ও হাসান মিয়া। এর মধ্যে দু’জনের বাড়ি নারায়ণগঞ্জ ও একজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার গুনেরগাতী এলাকায়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা নেত্রকোনার দূর্গাপুরের উদ্দেশে রওনা হয়। সিএনজিটি পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের আতকাপাড়া এলাকায় পৌঁছালে দূর্গাপুর থেকে আসা একটি বালুবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও অন্য জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে এবং বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy