রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা হক

বালিয়াকান্দি প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বাংলাদেশ

2023-11-28T18:30:50+00:00
2023-11-28T18:30:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা হক
বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৬:৩০ পিএম   (ভিজিট : ২৬৬)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক।  

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক। 

বর্তমানে এ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় মাঠে কমই দেখা যাচ্ছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের। আসনটি এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দখলে। বর্তমান বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা। 

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা কৃষকরত্ন শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে নিয়মিত উঠান বৈঠক ও গণসংযোগ করে আসছেন তিনি। তিনি মাত্র ২১ বছর বয়সে মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১৩ বছর রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
 
নুরে আলম সিদ্দিকী হক বলেন, আমি সুদীর্ঘদিন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে মাঠে আছি। এলাকার তৃণমূলের নেতাকর্মী তথা মাটি ও মানুষের সঙ্গে আমার রয়েছে নিবির সম্পর্ক। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন শুধু মনোনয়ন পেলেই হবে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, শেখ হাসিনার ভাবনার আলোকে এ আসনের তৃণমূল ও সত্যিকার জনমতের ভিত্তিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। ইনশাআল্লাহ, আমি জয়লাভ করতে সক্ষম হব।

তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলকে গতিশীল এবং শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’বিনির্মাণের রাজবাড়ী জেলা গড়তে নেয়া হবে সময়োপযোগি সিদ্ধান্ত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy