সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ১০

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

সুন্দরবনে ফাঁদসহ ১০ হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে সোমবার

2023-11-28T19:28:55+00:00
2023-11-28T19:28:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ১০
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৭:২৮ পিএম   (ভিজিট : ২৪৬)
X

সুন্দরবনে ফাঁদসহ ১০ হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর সংলগ্ন বড় জামতলা এলাকা থেকে ৭৫০ ফুট ফাঁদসহ শিকারিদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে দুইটি দা ও একটি কুড়াল জব্দ করা হয়।

আটককৃতরা হলো, বংকেশ মন্ডল, দেবাশীষ মন্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মন্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মন্ডল, আশীষ ঢালী, সুমন মন্ডল ও সুজয় মহলদার। তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

রাশ পূজা উপলক্ষে পাশপার্মিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন তার। কিন্তু পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহন না করে নিজেরা হরিণ শিকারের জন্য আলাদা স্থানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, আটক শিকারিরা পূণ্যার্থী হিসেবে দুবলার চরে এসেছিলেন। তারা উৎসবে অংশগ্রহন না বড় জামতলা বনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল। রাস উৎসব ঘিরে বনবিভাগের কঠোর নজরদারির কারণে তাদের মিশন সফল হয়নি।

মঙ্গলবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy