মধ্যরাতে মহাসড়কে চলন্ত পিকআপে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিএনপির ডাকা অষ্টম দফা অবরোধের আগের রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার

2023-11-29T10:12:45+00:00
2023-11-29T10:12:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যরাতে মহাসড়কে চলন্ত পিকআপে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০:১২ এএম   (ভিজিট : ১৪৫)
X

বিএনপির ডাকা অষ্টম দফা অবরোধের আগের রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলার সলঙ্গা থানার মহাসড়কের পাঁচলিয়া ও নলকার মাঝামাঝি আজিজ ফিলিং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

পরিবহনে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের পুরো অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বলেন, একটি সবজিবাহী পিকআপ রাত সোয়া ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে সেখানে রাস্তা একটু ভাঙ্গা থাকায় একটু গতি কমে। এই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত মশাল জাতীয় কিছু দিয়ে পিকআপটি সামনের সিটে আগুন ধরিয়ে দেন।

তিনি আরও বলেন, এ সময় চালক ও হেলপার ভয়ে ট্রাকটি থেকে নেমে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পিকআপটির সামনের দিক পুড়ে গেছে। পিকআপটিতে আগুন দেওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। 

প্রসঙ্গত, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে এর আগেও সিরাজগঞ্জের মহাসড়কে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy