মহাখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মহাখালী কাঁচাবাজার এলাকায় গত রাতে ২টি ট্রাক ও সিএনজি অটোরিশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন জন

2023-11-29T10:47:41+00:00
2023-11-29T10:47:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মহাখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৪৭ এএম   (ভিজিট : ১৫৫)
X

মহাখালী কাঁচাবাজার এলাকায় গত রাতে ২টি ট্রাক ও সিএনজি অটোরিশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর আটকে থাকা আহত তিনজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২টি ট্রাক ও একটি সিএনজি দুর্ঘটনার সংবাদে মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে মহাখালী কাঁচাবাজার এলাকাযর ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিসের টিম। ট্রাকের ভিতর থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে তেজগাঁও ফায়ার স্টেশন এর কর্মকর্তা জহিরুল ইসলাম জানান,  একটি ট্রাক আরেকটি ট্রাকের পিছনম থেকে ধাক্কা দেয় এময় একটি সিএনজি অটোরিশাও তাদের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় একটি ট্রাকের ভিতরে আটকে পড়া দুজন হেল্পার ও একজন চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম ঠিকানা জানা যায়নি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy