রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ

2023-11-29T12:46:05+00:00
2023-11-29T12:48:40+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১২:৪৬ পিএম  আপডেট: ২৯.১১.২০২৩ ১২:৪৮ পিএম  (ভিজিট : ১৫৪)
X

রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানান, রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। ককটেলের স্প্রিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বিস্ফোরিত ককটেলের শব্দে দৌলত চত্বরের দায়িত্বরত সবাই বাইরে বের হয়ে আসেন। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখে। ঘটনার সময় পাশের ভবনের একটি জানালার গ্লাস ভেঙে গেছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে কে বা কারা কোর্ট চত্বরে একটি ককটেল নিক্ষেপ করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy