মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী জিয়াউর রহমান এমপি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত

2023-11-29T13:28:00+00:00
2023-11-29T13:28:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী জিয়াউর রহমান এমপি
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১:২৮ পিএম   (ভিজিট : ২১০)
X

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে  ৪৪, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে মনোনয়ন  জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও  বর্তমান জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। 

বুধবার (২৯ নভেম্বর)  সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার নিকট  মনোনয়নপত্র  জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,  নাচোল উপজেলা চেয়ারম্যান  আব্দুল কাদের,  ভোলাহাট উপজেলা চেয়ারম্যান  রাব্বুল হোসেন,  রনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  ইউনিয়ন চেয়ারম্যান  আলহাজ্ব জামালউদ্দিন মন্ডল, মহিলা আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক হালিমা খাতুন, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী,  গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফফার মুকুল, জলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়াসহ আওয়ামী লীগ  এবং সহযোগী  সংগঠনের  নেতাকর্মীবৃন্দ। 

এর আগে রহনপুর বেগম কাচারী সংলগ্ন অফিস থেকে মিছিল সহকারে নেতাকর্মীদের  নিয়ে জিয়াউর রহমান উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হন। মনোনয়ন জমা  দিয়ে জিয়াউর রহমান সাংবাদিকদের মাধ্যমে   তাকে মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই নির্বাচন অংশ গ্রহণমূলক  করতে সকল প্রার্থীকে স্বাগতম। তিনি তার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। মনোনয়ন জমা  দানকালে উপস্থিত ছিলেন উপজেলা  নির্বাচন  কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম।

                                   







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy