সাইকেলে চড়ে মনোনয়নপত্র জমা দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

বাই-সাইকেল চড়ে এসে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ও জেলা

2023-11-29T16:31:40+00:00
2023-11-29T16:31:40+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাইকেলে চড়ে মনোনয়নপত্র জমা দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৪:৩১ পিএম   (ভিজিট : ২০৮)
X

বাই-সাইকেল চড়ে এসে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাই-সাইকেলে চড়ে এসে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর কাছে এ মনোনয়নপত্র তিনি জমা দেন।

এসময় প্রতিমন্ত্রীর এ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে পঞ্চমবারের মতো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচনে সিংড়ার ১১৮টি কেন্দ্রে নৌকা বিপুল ভোটে বিজয় হবে, ইনশা আল্লাহ। নান্দনিক, আধুনিক এবং স্মাট সিংড়াকে গড়ে তোলা হবে। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরমেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ নেতৃবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy