দিনাজপুর সদরে হুইপ ইকবালুর রহিমের মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় সংসদের ইকবালুর রহিম এমপি জেলা রিটার্নিং

2023-11-29T16:38:51+00:00
2023-11-29T16:38:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুর সদরে হুইপ ইকবালুর রহিমের মনোনয়নপত্র দাখিল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় সংসদের ইকবালুর রহিম এমপি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাকিল আহমেদ এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। 

২৯ নভেম্বর (বুধবার) দুপুর ১ টা ১৫ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাকিল আহমেদ এর নিকট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মনোনয়নপত্র দাখিল করেন। 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি নৌকা মার্কা নিয়ে তিনি চতুর্থবারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন। 

মনোনয়নপত্র দাখিলের পর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর তিনি জালালপুরস্থ সমাধিস্থলে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম পিতা এম. আব্দুর রহিম-এঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, বীরমুক্তিযোদ্ধা সাবেক পৌর মেয়র মো. সফিকুল হক ছুটু, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. তহিদুল হক সরকার, চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ,  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy