বাগাতিপাড়ায় মোটরবাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় মোটরবাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।বুধবার দুপুরে উপজেলার মুরাদপুর মোড় এলাকায়

2023-11-29T16:52:48+00:00
2023-11-29T16:52:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় মোটরবাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৪৮)
X

নাটোরের বাগাতিপাড়ায় মোটরবাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। 

বুধবার দুপুরে উপজেলার মুরাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জিহাদ আলী (১৮)। সে পার্শ্ববতী লালপুর আব্দুলপুর এলাকার কামাল আলীর ছেলে এবং আহত ইমন (১৮) একই এলাকার সোহাদীপাড়ার সুজন আলীর ছেলে।











স্থানীয়রা জানান, জিহাদ ও ইমন মোটরবাইক যোগে নিজ এলাকা থেকে বাগাতিপাড়ার দয়ারামপুর এর উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি প্রচন্ড চলায় মুরাদপুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা খায়ে ঘটনাস্থলেই জিহাদ এর মৃত্যু হয়। তবে আহত ইমনকে ফায়ার সার্ভিসের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনর্চাজ (ও.সি) নান্নু খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরবাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy