টাঙ্গাইল-৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।বুধবার দুপুরে

2023-11-29T16:55:37+00:00
2023-11-29T16:55:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল-৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৪:৫৫ পিএম   (ভিজিট : ২১০)
X

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

বুধবার দুপুরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। 

মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাইনি যাচ্ছি না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এটা সত শুদ্ধ কথা। বিএনপি এখন দেশের কথা ভাবছে না। তারা আন্তর্জাতিক ক্ষমতা দ্বারা সরকারে যেতে চেষ্টা করছে। 

তিনি আরো বলেন, ভোট কেন্দ্রে ভোটার না এলে গ্রহন যোগ্যতা পাবে না, আর প্রচুর পরিমান ভোটার এলে গ্রহনযোগ্যতা পাবে। কোন দল এলো আর কোন দল এলো না এটা আমার কাছে বড় কথা না। বড় কথা হচ্ছে সরকারি প্রভাব মুক্ত স্বতস্ফুর্ত নির্বাচন হলো কি না। ভোটাররা নির্ভিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ইচ্ছেমত প্রার্থীদের ভোট দিতে পারলো কি না এটাই হচ্ছে আমার কাছে বড় কথা।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy