'লাকী সেভেন' রেকর্ড গড়তে শোডাউনে ফিরলেন রায়পুরার এমপি রাজু

রায়পুরা প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী-৫ ( রায়পুরা) আসনে প্রবীণেই আস্থা রাখলেন আওয়ামিলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছয় বারের সংসদ সদস্য রাজিউদ্দিন

2023-11-29T17:02:03+00:00
2023-11-29T17:02:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
'লাকী সেভেন' রেকর্ড গড়তে শোডাউনে ফিরলেন রায়পুরার এমপি রাজু
রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৫:০২ পিএম   (ভিজিট : ২০৬)
X

নরসিংদী-৫ ( রায়পুরা) আসনে প্রবীণেই আস্থা রাখলেন আওয়ামিলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছয় বারের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও লড়ছেন নৌকা প্রতীকে। বিজয়ী হয়ে সপ্তমবারের মত এমপি হয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন সাবেক এই মন্ত্রী ও আওয়ামিলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজিউদ্দিন। 

বুধবার দুপুরে ঢাকা থেকে রায়পুরায় আসেন রাজিউদ্দিন। তখন নরসিংদী আরশীনগর থেকে কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল, হায়েছ, পিক-আপ ও সিএনজির নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। শোডাউনটি আরশীনগর থেকে রায়পুরা উপজেলা চত্বরে এসে শেষ হয়। 

পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর রাজিউদ্দিন আহমেদ রাজু। দলীয় সভানেত্রী তাঁর উপর আস্থা রাখায় এবং রায়পুরার জনগণ পাশে থাকায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আওয়ামিলীগের দূর্গ হিসেবে পরিচিত এই আসনে আবারও ভোট দিয়ে বিজয়ী করে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য তিনি জনগনকে আহ্বান জানান। 

শোডাউনে রায়পুরার ২৪ টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান ও আওয়ামিলীগ সভাপতির নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ সমর্থকরা অংশ নেয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy