টঙ্গীতে মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা রনি হোসেন ওরফে হোন্ডা রনিকে (২৮) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা

2023-11-29T17:24:04+00:00
2023-12-01T15:52:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৫:২৪ পিএম  আপডেট: ০১.১২.২০২৩ ৩:৫২ পিএম  (ভিজিট : ২৮৬)
X

গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা রনি হোসেন ওরফে হোন্ডা রনিকে (২৮) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় নিমতলী রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি চোরাইকৃত (ইয়ামাহা আর ১৫) মোটরসাইকেল জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত রনি পাবনা জেলার চাটমোহর থানার দোলং এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পুবাইলের রিজেরটেক নৈবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল। 

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক মোহাম্মদ মাহাবুব জানান, একমাস পূর্বে টঙ্গীর মধুমিতা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় রনিকে নিমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আাসমী রনি দীর্ঘদিন যাবত রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ক্রয় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৬টি মামলা রয়েছে। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy