কুমিল্লায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কুমিল্লায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) রাত আড়াইটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর

2023-11-30T12:50:32+00:00
2023-11-30T12:50:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১২:৫০ পিএম   (ভিজিট : ১৪৩)
X

কুমিল্লায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) রাত আড়াইটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত আড়াইটার কিছু পর কোটবাড়ি এলাকার আইরিস হিল হোটেলের সামনে তিনটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশের একটি টহল টিম উপস্থিত ছিল। তারাও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘ওই এলাকায় মহাসড়কের পাশে ২০-২৫টি বাস পাশাপাশি দাঁড়িয়েছিল। তিনটি বাসে কেউ আগুন লাগিয়ে চলে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর পাইনি। কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy