পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গালিবুর রহমান শরীফ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ। বৃহস্পতিবার

2023-11-30T14:41:06+00:00
2023-11-30T14:41:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গালিবুর রহমান শরীফ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ২:৪১ পিএম   (ভিজিট : ১৯৩)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।  তিনি প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুবীর কুমার দাস। 

এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের ওয়াদা করেছিলেন। তিনি তার ওয়াদা পালন করেছেন। তার কল্যাণে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে। প্রধানমন্ত্রী আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আহ্বান জানিয়েছেন। সেজন্য আমি মনে করি, এবারের নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি  মোহাম্মদ রশিদুল্লাহ, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল রহমান হব্বুল, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছ উর রহমান শরীফ, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ও জেলা আওয়ামী লীগের সদস্য বশির আহম্মেদ বকুল প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy