পিরোজপুর-২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ৫ প্রার্থী

ভান্ডারিয়া প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -২ আসনে ( ভাণ্ডারিয়া - কাউখালী- নেছারাবাদ) মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৫

2023-11-30T17:42:10+00:00
2023-11-30T17:42:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুর-২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ৫ প্রার্থী
ভান্ডারিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ২৪৩)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -২ আসনে ( ভাণ্ডারিয়া - কাউখালী- নেছারাবাদ) মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৫ প্রার্থী।

বৃহস্পতিবার ভাণ্ডারিয়া উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াছিন আরাফাত রানা কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম  সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। তাঁর পক্ষে  মনোনয়ন ফরম জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু। নৗকার মনোনয়ন চেয়ে না পেয়ে মহিউদ্দিন মহারাজ এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এ আসনে ১৪ দলীয় জোটের শরিক হিসেবে জাতীয় পাটির্ (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়ন ফরম জমা দেন জাতীয় পার্টি জেপির উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক জমাদ্দার।

আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহাবুল্লাহ মজুমদার এর নিকট মনোনয়ন ফরম জমা দেন। 

এছাড়াও দুপুরে পর্যন্ত এ আসনে জন্য জাতীয় পার্টি (এরশাদ) মো. খলিলুর রহমান খলিল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের  প্রার্থী মো. জাকির হোসাইন, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মো. ছগির মিয়া মনোনয়ন ফরম জমা দিয়েছেন।










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy