ভালুকায় আ'লীগ প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন দাখিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ভালুকা আসন থেকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আ'লীগ ও স্বতন্ত্র প্রার্থী সহ ৮জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।আ'লীগের বর্তমান

2023-11-30T17:53:49+00:00
2023-11-30T18:02:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় আ'লীগ প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন দাখিল
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৫:৫৩ পিএম  আপডেট: ৩০.১১.২০২৩ ৬:০২ পিএম  (ভিজিট : ১৮২)
X

ভালুকা আসন থেকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আ'লীগ ও স্বতন্ত্র প্রার্থী সহ ৮জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আ'লীগের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ(নৌকা), উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা(স্বতন্ত্র),জেলা আ'লীগের সহ-সভাপতি 

আলহাজ্ব এম এ ওয়াহেদ (স্বতন্ত্র),হাফিজ উদ্দিন(জাতীয় পার্টি),মো.জিয়া উদ্দিন বাশার (বি.এস.পি),মোঃ নাসির উদ্দিন(তৃণমুল বিএনপি),মোঃ কায়কোবাদ হোসেন(তরিকত ফেডারেশন),ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুর রহমান(স্বতন্ত্র),তাঁরা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদুল আহমেদ'র কাছে প্রার্থীগণ মনোনয়নপত্র জমা দেন।

দ্বিতীয় দিনে(৩০নভেম্বর) স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদ'র সাথে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আ'লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন,মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা,মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, ডাকাতিয়া ইউপি সাবেক চেয়ারম্যান ছাইফুল ইসলাম,ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার,সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল,উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন,  রাজৈ ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক,ভালুকা পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা ফজলুল হক,উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদুল আহমেদ জানান,ভালুকা আসনে আওয়ামীলীগ -১জন,স্বতন্ত্র-৩ জন, জাতীয় পার্টি-১জন, তৃনমূল বিএনপি-১জন,তরিকত ফেডারেশন-১জন,বাংলাদেশ সুপ্রিম পার্টি(বি.এস.পি)-১জন মনোনয়ন ফরম জমা করেছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy